সপ্তাহে ৩ বার ফুলকপি খাবেন কেন?
ফুলকপি শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম। এটি খুবই পুষ্টিকর একটি সবজি; যা রান্না কিংবা কাঁচা যে কোন প্রকারে খাওয়া যায়। সবজিটি খেতে যেমন সুস্বাদু তেমন উপকারীও। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যান্সারসহ বিভিন্ন রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। সম্প্রতি গবেষকরা বলেছেন, ফুলকপি খেলে মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি ৪০ শতাংশ কমে যায়।
এবার জেনে নিন সপ্তাহে ৩ বার ফুলকপি খাবেন কেন
১। ক্যান্সার প্রতিরোধ করে।
২। রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
৩। ফুসফুসকে রক্ষা করে।
৪। ভিটামিন ও খনিজের ভালো উৎস।
৫। মস্তিষ্ক ভালো রাখে।
৬। হজমে সাহায্য করে।
৭। চোখ ভালো রাখে।
৮।চুলকানি প্রতিরোধ করে।
৯। দাঁতকে সুরক্ষা করে। এছাড়াও উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল ও ডায়াবেটিসের রোগীরা নিঃসঙ্কোচে ফুলকপি খেতে পারেন। কেননা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমাতে এই সবজিটি আমাদের বন্ধু। এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে; যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে বিশেষ সহায়ক। তবে যারা কিডনি ও থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় ভুগছেন তাদের ফুলকপি বেশি না খাওয়াই ভালো। কারণ এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারপরও কেউ খেতে চাইলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। সূত্র: দৈনিক ভোরের কাগজ।
Thursday, February 9, 2017
Author: Sd Sagor
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: