Thursday, March 23, 2017

হৃদরোগের আগাম লক্ষণগুলো



স্বাস্থ্যগত কোনো গোলযোগ দেখা গেলেই আমাদের শরীর নানাভাবে সে ব্যাপারে আমাদের সচেতন করার চেষ্টা চালিয়ে যায়তেমনি হৃপিণ্ড ঠিকমতো কাজ না করলেও নানা লক্ষণ দেখা দেয়কী সেই সব লক্ষণ? চলুন জেনে নেওয়া যাক :


গোড়ালি ফুলতে শুরু করবে হার্ট ঠিকমতো কাজ না করলেই শরীরে পানি জমবেবিশেষত পায়ের গোড়ালিতেফলে শরীরের এই অংশটা ফুলতে শুরু করবেএই অবস্থাকে চিকিসাবিজ্ঞানের পরিভাষায় ইডিমা বলা হয়ে থাকে
মাথা যন্ত্রণা যদি দেখেন টানা ২ মাস ধরে মাথা যন্ত্রণা হচ্ছে, তাহলে সময় নষ্ট না করে চিকিসকের পরামর্শ নেবেনকারণ অনেক সময় হার্টের রোগের লক্ষণ হিসেবেই এমন সমস্যা দেখা যেতে পারে
ক্লান্তি হার্ট ঠিকমতো কাজ করতে না পারলে অনেক সময়ই ক্লান্তি বোধ খুব বেড়ে যায়তাই যদি দেখেন বেশ কয়েক দিন ধরেই কাজ করার ইচ্ছা একেবারে চলে গেছে, সেই সঙ্গে সব সময়ই শুয়ে থাকতে ইচ্ছা করছে, তাহলে তক্ষণা চিকিসকের পরামর্শ নেবেনআসলে হার্ট ঠিকমতো কাজ না করলে শরীরে অক্সিজেনসমৃদ্ধ রক্তর অভাব দেখা দেয়ফলে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়যে কারণে ক্লান্তি বোধ খুব বেড়ে যায়
তলপেটে যন্ত্রণা হার্টের অবস্থা ভালো না হলে অনেক সময়ই তলপেটে ক্র্যাম্প বা যন্ত্রণা হওয়ার মতো লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে থাকেতাই যদি দেখেন মাঝে মধ্যেই এমন সমস্যা হচ্ছে, একেবারেই হালকা ভাবে নেবেন না
পিঠের ওপরের দিকে ব্যথা যেমনটা আগেও বলেছি যে হার্ট যখন ঠিকমতো নিজেকে পাম্প করতে পারে না, তখন শরীরে অক্সিজেনসমৃদ্ধ রক্তের অভাব দেখা দেয়আর এমনটা হলেই যে যে লক্ষণ দেখা দেয়, তার মধ্যে অন্যতম হলো, পিঠের উপরিঅংশে ব্যথা বা স্টিফনেসতাই যদি দেখেন দীর্ঘদিন ধরে এমন সমস্যা হচ্ছে, সময় নষ্ট না করে চিকিসকের পরামর্শ নেবেন
কাশি রেসপিরেটরি ইনফেকশন হয়নি, তাও রাত্রি-দিন কাশি হয়ে চলেছে! সাবধান হন এখন থেকেইকারণ হার্টের স্বাস্থ্য খারাপ হতে শুরু করলেই সাধারণত এমনটা হয়ে থাকে
খিদে কমে যাওয়া হার্ট যে দুর্বল হয়ে পরছে, তা বোঝার প্রথম উপায় হলো, খেয়াল রাখুন খিদে আগের মতো আছে কিনাযদি দেখেন খাওয়ার ইচ্ছা একেবারেই চলে গেছে, সেই সঙ্গে মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিচ্ছেতাহলে এক্ষুনি সাবধান হননা হলে কিন্তু বিপদ!


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: