বাংলাদেশী
স্কুল ছাত্রীটি হিজাব পড়তে রাজি হয়নি। তাই তার মা কথিতমতে তার মাথা ন্যাড়া করে দিয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির বোলোগনা শহরে। শুক্রবার রোমের স্থানীয় মিডিয়ায় এই খবর ছাপা হয়েছে।
ইতালীয় দৈনিক ইল রেস্তো দেল কারলিনো জানায়, ওই স্কুল ছাত্রী বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশের কাছে বর্ননা করেছে। ১৪ বছর বয়সী ছাত্রী পুলিশকে জানিয়েছে, তার মা সর্বদা তাকে বিশেষ করে হিজাব পরে স্কুলে যেতে উৎসাহিত করে চলছিলেন। কিন্তু তার তা ভালো লাগেনি। আর হিজাব পরতে অস্বীকার জানানোর ফল দাঁড়িয়েছিল এমনই যে, তাকে উঠতে বসতে নিন্দামন্দ ও গালি শুনতে হতো। তার মা তার বোনদেরও কোনো ছেলে, এমনকি বান্ধবীদের সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছিলেন।
স্কুলছাত্রী পুলিশকে বলেছে, সে আর তার পরিবারের সঙ্গে থাকতে নারাজ। এবং তার আশংকা হল বাল্যবিবাহের জন্য তাকে বাংলাদেশে পাঠানো হতে পারে।

0 comments: