Friday, June 9, 2017

আয়ের হিসেবে ফের মেসিকে ছাড়িয়ে রোনালদো


ফোর্বস সাময়িকীর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তারপরেই আছেন বার্সেলোনার লিওনেল মেসি।
২০১৬ সালে জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী রোনালদো গত বছর মোট নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেন। আগের বছরের চেয়ে তার আয় বেড়েছে ৫০ লাখ ডলার।
৩২ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় জেমসের গত বছরের আয় আট কোটি ৬২ লাখ ডলার। আর আর্জেন্টিনা অধিনায়ক মেসির আয় আট কোটি ডলার।
ফোর্বস সাময়িকীর করা ১০০ জনের তালিকায় মোট ১১টি ভিন্ন ক্রীড়ার খেলোয়াড় আছেন।
এই তালিকায় সর্বোচ্চ ৩২ জন বাস্কেটবল খেলোয়াড়। বেসবল থেকে ২২ ও আমেরিকান ফুটবল থেকে ১৫ ও ফুটবল থেকে ৯ জন আছেন।
সবচেয়ে বেশি আয় করা ৫ খেলোয়াড়
নামখেলাআয় (ডলার)
ক্রিস্তিয়ানো রোনালদোফুটবল৯ কোটি ৩০ লাখ
লেব্রন জেমসবাস্কেটবল৮ কোটি ৬২ লাখ
লিওনেল মেসিফুটবল৮ কোটি
রজার ফেদেরারটেনিস৬ কোটি ৪০ লাখ
কেভিন ডুরান্টবাস্কেটবল৬ কোটি ৬ লাখ

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: