Sunday, July 16, 2017

একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন লিপি বেগম

বড়াইগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন লিপি বেগম নামে এক গৃহবধূ। রোববার ভোরে বনপাড়া আমিনা হাসপাতালে তিনি দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন। লিপি বেগম উপজেলার নগর গ্রামের জাকের হোসেন মণ্ডলের স্ত্রী।



জাকের হোসেন জানান, ১০ বছর আগে তাদের বিয়ে হয়। দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় বিভিন্ন ডাক্তার-কবিরাজের দ্বারস্থ হয়েছেন তারা। হঠাৎ কোনো চিকিৎসা ছাড়াই লিপি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে বনপাড়া আমিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনসারুল হক জানান, অপারেশন ছাড়াই লিপি বেগম পাঁচ সন্তান প্রসব করেন। তবে দুটি সন্তান সুস্থ হলেও অপর তিন সন্তানের শারীরিক গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। সেগুলো মৃত অবস্থায় জন্ম নেয়। ---আজকের দর্পন

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: