মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৮ আগস্ট) নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রান তুলতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে
বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে খেলতে
নামে তারা। রোববার শেষ বিকেল থেকেই শুরু হয়েছিলো ওয়ার্ন-খাজাদের উইকেট
বিলিয়ে দেয়ার উৎসব। পরদিনও সেই ধারাবাহিকতা বজায় থাকলো।
সাকিব-মিরাজের বোলিং ঘূর্ণির কাছে অজিদের
অসহায়ত্ব দেখে হয়তো অনেকেরই মায়া লেগেছে স্মিথদের জন্য। লাগারও কারণ আছে
বৈকি। টেস্টে বাংলাদেশের চেয়ে অনেক পরিপক্ক অস্ট্রেলিয়া। র্যাংকিংয়ে
চতুর্থ স্থান তাদের। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে।
সে আর যাই হোক, এর আগে বাংলাদেশের
বিপক্ষে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি ছিলো ২৬৯ রানের। ২০০৬ সালে
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের
করা ৪২৭ রানের জবাবে ২৬৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া দল।
এই রান করার পর ইনিংস ঘোষণা করেন ২০০৬
সালের ওই ম্যাচে অজি অধিনায়ক রিকি পন্টিং। ওই ইনিংসেও ত্রাতা হয়েছিলেন এক
বাঁ-হাতি স্পিনার। তিনি বাংলাদেশের স্পিন কিংবদন্তি সাবেক ক্রিকেটার
মোহাম্মদ রফিক।

0 comments: