Saturday, October 14, 2017

উখিয়ায় বন্য হাতির হামলায় ৪ রোহিঙ্গার মৃত্যু

বিএননিউজ24: কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু হয়ছে। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ব্যাপারে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
পরিদর্শক কিসলু বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই হামলা চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে পাঁচ লাখের বেশি মুসলিম রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: