Monday, February 12, 2018

রোনালদো ফর্মে ফেরায় পিএসজিকে জিদানের সতর্কবার্তা



শনিবার রাতে মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৫-২ ব্যবধানে জেতা লা লিগার ম্যাচটিতে রিয়ালের অন্য দুটি গোল করেন লুকাস ভাসকেস ও টনি ক্রুস।
জিদানের মতে, খুব ভালো সময়ে জ্বলে উঠেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। ফরাসি এই কোচের মতে, প্যারিসের ক্লাবটি এখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে চিন্তিত থাকবে।
“আমরা সবাই জানি যে, সে সবসময় গোল করার ও সুযোগ তৈরির চেষ্টা করে। গোল করাই তার কাছে গুরুত্বপূর্ণ।”
“শনিবার সে তিনটি পেয়েছে। এখন পিএসজি নিশ্চিতভাবেই তার উপর নজর রাখবে। স্কোরশিটে সে নাম লেখালে সবসময়ই তা দলের জন্য ভালো।”
চলতি লা লিগায় এ পর্যন্ত ১৮ ম্যাচে ১১ গোল করেছেন ৩৩ বছর বয়সী রোনালদো। আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৮ ম্যাচে ২৩ গোল।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: