Tuesday, February 28, 2017

হাঁচি দিলেই বের হচ্ছে পোকা!



হাঁচি দিলেই বের হচ্ছে পোকাকারণ পোকা তার মাথার ভেতর বাসা বেঁধেছেএমন ঘটনার কথা ভাবা যায়? এমন ঘটনা অবাস্তব মনে হলেও সত্যি ঘটেছেবরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের হনুফা বেগম (৪০) হাঁচি দিলেই বের হচ্ছে পোকাগত কয়েক দিনে তার হাঁচির সঙ্গে অন্তত ৩০ থেকে ৩৫টি জীবন্ত পোকা বের হয়েছে

হনুফা বেগম বলেন, অনেক দিন থেকে মাথাব্যথা ও চোখ থেকে অনবরত পানি পড়ছেএজন্য মাঝে মধ্যে মাথাব্যথার ওষুধ খেয়ে নিবারণের চেষ্টা চালাতামসর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি নাক থেকে রক্ত বের হয়এতে মাথাব্যথা আরও বেড়ে যায়গৌরনদীর একটি প্রাইভেট ক্লিনিকে গেলে বিশেষজ্ঞ চিকিসককে দেখানোর পরামর্শ দেন২৩ ফেব্রুয়ারি পুনরায় নাক থেকে রক্ত বের হতে থাকেওইদিন বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার প্রাইভেট ক্লিনিক রয়েল সিটি হাসপাতালে ভর্তি হনইএনটি বিশেষজ্ঞ খান আব্দুর রউফের তত্ত্বাবধানে তার চিকিসা শুরু হয়

তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি চিকিসক খান আব্দুর রউফ একধরনের যন্ত্র ব্যবহার করে নাকের ভেতর কী যেন করেনএরপর তিনি হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে বড় আকারের ১৫ থেকে ২০টি জীবন্ত পোকা বের হয়ে আসেএকইভাবে গতকাল সোমবার আবারও হাঁচি দিলে ১০-১২টি পোকা নাক থেকে বের হয়এতে তার মাথাব্যথা অনেকটা কমে আসে

চিকিসক রউফ  জানান, এ রোগের নাম হচ্ছে ম্যাগোট ইন দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল এয়ার সাইনাসনাক, চোখ ও কপালের অভ্যন্তরে একাংশে ফাঁকা জায়গা থাকেকোনোভাবে পোকা সেখানে প্রবেশ করতে পারলে খালি স্থানে বাসা বাঁধেসেখানে ডিম পাড়েএরপর ওই ডিম থেকে বাচ্চা বের হয় হনুফার অবস্থাও একই হয়েছে

অচেতন অবস্থায় হনুফার নাকের ভেতর ওই পোকাটি প্রবেশ করে তার খালি জায়গায় স্থান করে নিয়েছেসেখানে ডিম দেয়ায় সেই ডিম থেকে বাচ্চা বের হয়ে অগণিত পোকার আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছেদীর্ঘ সময় ধরে পোকাটি বাসা বাঁধলেও হনুফা ও তার পরিবার বিষয়টি বুঝতে পারেনিআর এ কারণে তার মাথাব্যথা এবং চোখ দিয়ে অনবরত পানি বের হতোচিকিসার পর এ অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন হনুফাতবে দেরি হলে জটিল আকার ধারণ করতোএতে তার মৃত্যুর ঝুঁকিও ছিলএখন একটি সিটিস্ক্যান করে পোকার বাসাটি নির্ণয় করার পর ওই বাসা ওষুধের মাধ্যমে ধ্বংস করা হবে

চিকিসক রউফ জানান, মাথার ভেতর কীভাবে পোকা বাসা বেঁধেছে হনুফা বলতে পারছে নাতবে হনুফা কৃষিকাজ করেনধারণা করা হচ্ছে হনুফা বিশ্রাম নিতে গিয়ে কখনও গাছের নিচে ঘুমিয়ে পড়লে অচেতন অবস্থায় পোকা তার নাক অথবা কান দিয়ে প্রবেশ করে খালি স্থানগুলোতে বাসা বাঁধেএজন্য কোনো গাছের নিচে বেশিক্ষণ না থাকার অনুরোধ জানিয়েছেন এ চিকিসক

সুত্র জাগো নিউজ

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: