Thursday, March 2, 2017

যাত্রাপথে বমি কেন হয় ? রক্ষা পেতে জেনে রাখুন প্রয়োজনীয় কিছু টিপস



ঈদের ছুটিতে কর্মরত শহর থেকে বাড়ি যাওয়ার মানসিক প্রস্তুতি প্রায় শেষঘোরার পরিকল্পনা দীর্ঘ করেছেন বন্ধু-বান্ধব বা ভাইবোনদের পাল্লায় পড়েকিন্তু, ছোট্ট একটি সমস্যা মাটি করে দিতে পারে সব আনন্দদীর্ঘ বা ছোট যেকোনো ভ্রমণেই আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে বমি হওয়ার প্রবণতা
অনেক কারণে বমি হতে পারেযেমন- কেউ ভীষণ অসুস্থ হলে, বিষাক্ত কিছু খেলে, বাজে গন্ধ বা বাজে স্বাদের খাবারের কারণে, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বা কোনো কারণে খাদ্যনালী বন্ধ হয়ে গেলেও বমি হতে পারেঅতিরিক্ত পরিশ্রম বা মোশন সিকনেসের কারণেও বমি হতে পারে
তবে মোশন সিকনেস ভ্রমণের একটি অন্যতম প্রধান সমস্যাএক ধরনের মস্তিকের সমস্যার কারণে এটা হতে পারেবিশেষ করে বাস, প্রাইভেট কার বা ইঞ্চিনচালিত এ ধরনের বাহনগুলিতে বমির সমস্যা হতে পারেঅন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে
যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীলকিন্তু চোখ বলে ভিন্ন কথাকারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির সিটগুলো থাকে স্থিরচোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরি হয় মোশন সিকনেসএ কারণে তৈরি হয় বমি বমি ভাব, সেই সঙ্গে মাথা ঘোরা, মাথা ধরা প্রভৃতি
যানবাহনে বমির থেকে রক্ষা পেতে:
* ভ্রমণের সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলে সমস্যা কিছুটা কম হয়
* এ সময় খোলা জানালা দিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে পারেন
* বমি ভাব দূর করতে সবচেয়ে কার্যকরী ভেষজ ওষুধ আদাআদা কুচি করে কেটে মুখে নিয়ে চিবুতে পারেনএতে করে আপনার বমি ভাবটি দূর হয়ে যাবেযারা আদার ঝাঁজ সহ্য করতে পারেন না, তারা একটু গরমপানিতে আদা সিদ্ধ রসটি মুখে নিয়ে কুলি করলে মুখ থেকে বমির বিচ্ছিরি গন্ধও দূর হয়ে যাবে
* যখনই বমি ভাব দেখবেন তখনি মুখে এক টুকরা লবঙ্গ রেখে দিনধীরে ধীরে চিবুতে থাকুন দেখবেন আপনার মুখ থেকে বমিভাব চলে গিয়েছে
* পুদিনাপাতা বমিভাব দূর করতে দারুণ কার্যকরপুদিনার রস গ্যাস্ট্রিকজনিত বমিভাব দূর করতে বেশি কার্যকরীতাই গ্যাস্ট্রিকজনিত বমিভাবে পুদিনা পাতা মুখে দিয়ে চিবুতে থাকুন
* অনেকেই দারুচিনি চিবুতে পছন্দ করেন দারুচিনি ভারী খাবারের পর খেলে হজমে খুব সাহায্য করেতাই হজমের সমস্যাজনিত কারণে বমিভাব হলে খেতে পারেন এক টুকরা দারুচিনি
* টক জাতীয় খাবারের ফলে শরীরের বমিভাব দূর হয়লেবুর রসে রয়েছে সাইট্রিক এসিড যা বমিভাব দূর করতে বেশ কার্যকরী কিন্তু গ্যাস্ট্রিকজনিত বমির ভাব হলে লেবু না খাওয়াই ভালোতা ছাড়া বমি ভাব হলে লেবুপাতার গন্ধ উপকারে আসতে পারেকারণ লেবুর পাতা শুকলে বমি বমি ভাব দূর হয়
* ভ্রমণে যাদের বেশি সমস্যা হয় তারা গাড়িতে ওঠার আধঘন্টা আগে ডমপেরিডন জাতীয় ওষুধ খেয়ে নিতে পারেন
* জানালার কাছে সিট নিনজানালাটা খুলে দিনখোলা বাতাসে মন-প্রাণ থাকবে চনমনে
* গাড়িতে আড়াআড়ি বা যেদিকে গাড়ি চলছে সেদিক পেছন দিয়ে বসবেন না
* যাত্রা শুরুর একটু আগে ভরপেট খাবেন না বা পান করবেন না
* সুপারি বা শুধু পান কিংবা চুইংগাম চিবানোতেও উপকার পাওয়া যেতে পারে


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: