Tuesday, September 5, 2017

কমলার রস দিয়ে রুই মাছ


কমলার রসে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। কমলার রস দিয়ে বিভিন্ন আইটেম রান্না করা যায়। এরমধ্যে সুস্বাদু খাবার হচ্ছে কমলার রস দিয়ে রুই মাছ।

কমলার রস বিভিন্ন রান্নায় স্বাদ তো আনেই এমনকি কমলার টুকরো খাবারকে আরও লোভনীয় করে তোলে।
তবে চলুন দেখে নিই কমলার রস দিয়ে রুই মাছের রেসিপি-
উপকরণ
  • বড় রুই মাছের ৬ টুকরা
  • কমলার রস ৪ কাপ
  • পিঁয়াজ বাটা এবং কুচি
  • রসুন বাটা ১ চা চামুচ
  • আদা বাটা ১ চা চামুচ
  • জিরা বাটা ১ চা চামুচ
  • মরিচ গুড়া ১ চা চামুচ
  • হলুদ গুড়া ১ চা চামুচ
  • এলাচ ২/৩ টা
  • কাঁচা মরিচ ৩/৪ টা
  • লবণ পরিমাণ মতো
  • চিনি আধা চা চমুচ
  • তেল
প্রস্তুত প্রণালি
 প্রথমে কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো ভেজে নিন। পরে তেলে পিঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে। এরপর পিঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে মরিচ ও হলুদ গুড়া দিয়ে নাড়তে থাকুন। মশলা কষানোর জন্য ১ কাপ পানি দিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে এতে কমলার রস ঢেলে দিন। এরপর চিনি দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল হতে দিন। রস ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন। পরে ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে গোটাল কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন।
ভাত বা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: