Tuesday, September 5, 2017

নতুন সব সবজি দিয়ে রেঁধে ফেলুন সবজি খিচুড়ি



শীত আসি আসি করছি বলেই হয়তো। বৃষ্টির হাত ধরে আসবে শীত । আর বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। নতুন সব সবজি দিয়ে রেঁধে ফেলুন সবজি খিচুড়ি। আর খাবার টেবিলে সবাইকে চমকে দিন। রইলো রেসিপি-
উপকরণ : ৩-৪ রকমের ডাল, পোলাও চাল, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, পছন্দমতো কয়েক রকমের সবজি, পেয়াজ কুচি, ঘি, লবণ, তেজপাতা ও সয়াবিন তেল।
প্রণালি : প্রথমে পোলাও চাল ও ডাল ভাল করে ধুয়ে পানি ঝরাতে দিন। তারপর সব সবজি গুলো ছোট আকারে কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে নিন। এরপর হাড়িতে পরিমাণমতো তেল দিয়ে সামান্য ঘি ছেড়ে দিন। এবার ঘি এর ওপর পেয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা বাটা, জিরা বাটা ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর চাল দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি ঢেলে দিন। পানি ফুটে উঠলে সেদ্ধ করা সবজি ও লবণ দিয়ে নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে হাড়ি ঝাকিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর গরম গরম বেড়ে পরিবেশন করুন।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: