Saturday, October 14, 2017

জয়পুরহাটে পুলিশের প্রহারে যুবক নিহতের অভিযোগ, আহত ৪

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা শাহ্ পাড়া গ্রামে আসামী ধরতে গিয়ে আসামীর চাচাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান ওই গ্রামের কাজিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের দুই এসআই সহ ৪ সদস্যকে থানা থেকে পুলিশ লাইনস এ প্রত্যাহার করা হয়েছে।






নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোরে হারুঞ্জা শাহ্ পাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় শাপলা নামে এক আসামীকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। এ সময় আসামীকে না পেয়ে বাড়ীর মহিলাদের উপড় অত্যাচার করলে সাইদুর রহমান বাধা দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে তার মাথায় ও শরীরে বেদম মারপিট করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতালে নিহত ব্যক্তিকে ঘিরে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে ২ পুলিশ সদস্য সহ ৪জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: মিঠুন সরকার জানান, নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে ভর্তির পর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেন জানান, অপ্রত্যাশিত এ ঘটনায় ইতিমধ্যেই দুই এসআই সহ পুলিশের ৪ সদস্যকে থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: