Saturday, October 14, 2017

জয়পুরহাটে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ- প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউপির তেঘর বিশা গ্রামের ১টি পুকুরে ও মন্ডলপাড়া মসজিদ সংলগ্ন ১টি পুকুরে বিষ প্রয়োগে প্রায় দুই লক্ষ টাকার মাছ মারা গেছে। পুর্ব শত্রুতার জের ধরে গত রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়।



পুকুর মালিক মোহাম্মাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম মিলন বলেন, বর্তমান রাজনৈতিক কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে আমার এই ক্ষতি করে। সকালে প্রতিবেশিরা পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমাকে খবর দেয়। পুকুরে এসে আমি দেখতে পাই সকল মাছ মরে ভেসে আছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুনিনুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও অভিযোগ আসেনি। তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: