জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়। লাভলী ওই গ্রামেরই মাবুদ হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরের খাটের নিচে খাবারের জন্য আলু রাখা ছিল। কিন্তু আলুতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় আলু রক্ষার জন্য তারা ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার দিয়ে রাখেন।
ইঁদুরের গর্তে বৈদ্যুতিক তার ঢুকিয়ে দিয়ে রাতে দোকানে চলে যান মাবুদ হোসেন। ভোরে বাসায় ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসে।

0 comments: