প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): বর্ডার
গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যদের হাতে
জব্দকৃত তিন কোটি ২৯লাখ ৪৯হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য গতকাল রবিবার
সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবি
দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে
মাদ্রকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিজিবি ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের অধিনায়ক
লে. কর্নেল এস.এম রেজাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মাদ্রকদ্রব্য ধ্বংসকরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের
সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো.
আরিফুল ইসলাম, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.
গোলাম রব্বানী প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর
৪২ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আব্দুল হান্নান খান, বিজিবি
দিনাজপুরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এএসএম রবিউল হাসান প্রমূখ।

0 comments: