Thursday, February 22, 2018

জয়পুরহাটে সাংবাদিক নেতার পাল্টা সংবাদ সম্মেলন



জয়পুরহাট প্রতিনিধিঃ গত ২০ ফেব্রুয়ারী প্রতারণার অভিযোগে জয়পুরহাট প্রেসকাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী রফিকুল ইসলাম রফিক। ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি জয়পুরহাট প্রেসকাব ও ১২টায় জয়পুরহাট জেলা প্রেসকাবে এ পাল্টা সংবাদ সম্মেলনের করেন।



সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম রফিক লিখিত বক্তব্য পাঠ করেন যে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমানপুর গ্রামের জুয়েল ইসলাম ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধ জেলা পরিষদের ৯০ বর্গফুট জায়গা ইজারা দেওয়া নিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ করেছেন তা মিথ্যা ভিত্তিহীন, সত্য নয়। জয়পুরহাট জেলা প্রেসকাব থেকে বহিষ্কৃত কিছু সাংবাদিক তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার গ্রামের বাড়ী এলাকার পূর্ব পরিচিত জুয়েল ইসলামের সঙ্গে যোগসাজশ করে এসব মিথ্যা অভিযোগ এনে গত মঙ্গলবার ওই সংবাদ সম্মেলন করেছেন।

রফিক পাল্টা অভিযোগ করে বলেন, পূর্ব পরিচিত জুয়েল ইসলাম গত ১০ জানুয়ারি তার কাছ থেকে ২০ লাখ টাকা ব্যবসায়ীক প্রয়োজনে কর্জ নিয়েছেন। যা তিনি ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে আগামী ১০ মার্চ পরিশোধ করার জন্য স্বাক্ষীদের সম্মুখে লিখিত অঙ্গীকারনামা করে দিয়েছেন। সেই টাকা পরিশোধ না করার জন্য বিরোধী পরে সাংবাদিকদের চক্রান্তে জুয়েল ইসলাম আদালতে একটি মামলাও করেন। গত ১৮ ফেব্রুয়ারি মিথ্যা ঘটনার উল্লেখ করে দায়ের করা ওই মামলায় তিনি আদালতে জবাবও দিয়েছেন ।

এরপর একই ঘটনায় জুয়েল ১৯ ফেব্রুয়ারি আরো একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি জয়পুরহাট সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি তার কাছ থেকে ধার নেওয়া জুয়েল ইসলামের ২০ লাখ টাকা সময়মতো না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, এর আগেও বিরোধী পরে কতিপয় সাংবাদিক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তার সম্মানহানি করেছেন। যা তিনি পত্রিকার মাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন।

তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্যই তিনি এই পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে তিনি জানান। এ সময় তার সাথে জয়পুরহাট সদরের কাদের মন্ডলপাড়ার জনৈক এনামুল হক উপস্থিত ছিলেন।



SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: