জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা): শারীরিক প্রতিবন্ধি কিংবা পঙ্গত্বকে চ্যালেঞ্জ দিয়ে জীবন সংগ্রামে সাফল্য অর্জন করে চলেছেন আলাউদ্দীন নামের এক প্রতিবন্ধী ব্যক্তি। পাশাপাশি মহিলারাও যে পুরুষের চেয়ে কোন দিক থেকে কম নয় তারই প্রমানের স্বাক্ষর রেখেছেন ওই প্রতিবন্ধি মানুষটির স্ত্রীও। স্বামী-স্ত্রী দু’জনে মিলে নিয়মিত বেগুনসহ বিভিন্ন সবজি চাষাবাদ করে দরিদ্রতাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সাবলম্বি হচ্ছেন তারা।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার পূর্ব সোনা
বাড়ীয়া গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধি আলাউদ্দীন (৩৫) ও তাঁর স্ত্রী পাপিয়া খাতুন (৩০) এমনই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়-পূর্ব সোনাবাড়ীয়ার ফসলি মাঠে স্বামী-স্ত্রী দু’জনে মিলে তাদের ১১কাঠার জমির বেগুন ক্ষেতে পরিচর্যা করছেন। কীটনাশক দেয়াসহ আনুসাঙ্গিক অন্যান্য কাজ তারা দু’জনিই মিলেমিশে করেন।
নিজেরা সবজি চাষের পাশাপাশি সোনাবাড়ীয়া বাজারে ছোট একটি কাচামালের অর্থাৎ তরিতরকারির দোকানও দিয়েছেন কৃষক আলাউদ্দীন পরিবার। ‘স্বাভাবিক শরীর’ পক্ষে না থাকলেও নিজের ইচ্ছাশক্তির জোরে সেটিকে তুচ্ছ করে জীবন সংগ্রামে সাবলম্বি হওয়ার প্রত্যয়ে অটুট আছেন তাঁরা। এই প্রতিবেদক কে তারা জানান- বছর দশেক আগে তাদের বিয়ে হয়। ৫বছরের একটি কন্যা সন্তান আছে তাদের।

0 comments: