গত বছরের শেষদিকে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পর হুট করেই দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর তিনি শ্রীলঙ্কার প্রধান কোচের পদে আসীন হন। আর সেই পদ থেকে প্রথম মিশনে বাংলাদেশ সফরে রীতিমতো দু’হাত ভরে নিজ দেশে পাড়ি জমিয়েছে একবারের বিশ্ব-চ্যাম্পিয়নরা।
দেশের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের মতে, দেশের ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপেশাদারিত্ব ও দূর্বল কাঠামোর সুযোগ নিয়েই দায়িত্ব ছেড়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। সেই সাথে হুট করে প্রধান কোচের অনুপস্থিতি দল ও টিম ম্যানেজমেন্টকে ভারসাম্যহীন করে ফেলেছে বলেও অভিমত তার।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে নাফীস বলেন, ‘হাথুরুসিংহের চলে যাওয়াটা খুব আকস্মিক হয়ে যাওয়ার কারণে হয়ত আমরা ম্যানেজমেন্টের পার্ট থেকে একটু ভারসাম্যহীন অবস্থায় আছি।’

0 comments: