ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে একজন যোগ্য নেতার অভাব ছিল সবচেয়ে বেশি। সেটি অনুধাবন করেই তাকে টি-২০-তে আবারো ফিরে পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটের সংপ্তি ফরম্যাটে ফেরার কোনো ইচ্ছা নেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির। উঠতি তরুণদের সুযোগ করে দেয়ার এটা খুব ভালো সময়। যদি খেয়াল করেন এখন আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহি আসছে। ওদের জন্য বড় সুযোগ রয়েছে টি-২০ থেকে জাতীয় দলে জায়গা করে নেয়া ও দলকে লম্বা সময় সার্ভিস দেয়ার। এই ১টি কারণে টি-২০তে ফিরবেন না মাশরাফি!
আরো একটি বিষয় লক্ষণীয় যে, বিসিবির অনুরোধ রক্ষা করে যদি টি-২০-তে ফেরার সিদ্ধান্ত নিয়েই ফেলেন মাশরাফি তাহলে নিজ দেশে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্চই মনোকষ্টে ভুগবেন চন্দিকা হাতুরা সিংহে। ওই ভেনুতেই ক্যারিয়ারের শেষ টি-২০ খেলেছেন ম্যাশ। সেই ভেনুতেই মাশরাফি ফিরলে বিব্রতকর পরিস্থিতি হতে পারে হাতুরার জন্য। এই কোচের জন্যই যে মাশরাফি অভিমানে ছেড়েছেন টি-২০। ওয়ানডেতে টানা সাফল্য এনে দেয়ার পর টি-২০ দলকেও যখন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন, তখন মাশরাফিকে এ ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়তে বলেন হাতুরা। কোচের এ উদ্ভট, অন্যায্য ও খামখেয়ালি সিদ্ধান্ত বিস্ময়করভাবে মুখ বুজে মেনে নিয়েছিলেন নাজমুল হাসান পাপন, খালেদ মাহমুদ সুজনের বিসিবি। এক বছর যেতে না যেতেই নিজেদের ভুল বুঝতে পেরেছে বিসিবি। মাশরাফির ফেরা মানে হাতুরার নৈতিক পরাজয়।

0 comments: